Wednesday, June 24, 2026

লড়াই-উন্নয়নে মডেল মমতা: নারীদিবসে ঘরে ঘরে বার্তা মহিলা তৃণমূলের, বর্ণাঢ্য মিছিল-কর্মসূচি

Date:

Share post:

লড়াই-উন্নয়নে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মডেল। ৫০তম নারীদিবসে তাঁকে আদর্শ করেই উদযাপন করল তৃণমূল (TMC) মহিলা কংগ্রেস। “নারীদিবস ৫০ বছরে/দিদি বাংলার ঘরে ঘরে”- স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হল বর্ণাঢ্য শোভাযাত্রা। কলকাতার পাশাপাশি রাজ্য জুড়েই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় এই দিনটি।

রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ছাড়াও পা মেলান সাংসদ মালা রায়, দোলা সেন, সায়নী ঘোষ, জুন মালিয়া, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, শিউলি সাহা, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, -সহ সংগঠনের মহিলা নেত্রীরা। ছিলেন তৃণমূলের হাজার হাজার মহিলা কর্মী ও সমর্থকরা। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের জন্য যেসব উল্লেখযোগ্য ঐতিহাসিক কাজ করেছেন তাঁর সেই কাজ ও ভাবনাকে আরও বেশি করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে এই উদ্যোগ।

সংগঠনের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, ২০১২ সাল থেকে ২০২৪ পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলায় মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ থেকে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, বিধবাভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একের পর এক যুগান্তকারী জনমুখী প্রকল্প চালু করেছেন। যার নজির গোটা ভারতে নেই। এখন বাংলার মুখ্যমন্ত্রীকে অনুসরণ করছে অন্যান্য রাজ্য। তাঁর এই কর্মসূচিকে দিকে দিকে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...