Saturday, April 4, 2026

আইএসএল-এর শেষ ম্যাচেও হার লাল-হলুদের , নর্থ-ইস্টের কাছে হারল ৪-০ গোলে

Date:

Share post:

হার দিয়ে আইএসএল-এর অভিযান শেষ করল ইস্টবেঙ্গল এফসি । এদিন নর্থ-ইস্ট ইউনাইটেদের কাছে ৪-০ গোলে হারল লাল-হলুদ। যার ফলে আইএসএল-এর শেষ ম্যাচেও হেরে গেল ইস্টবেঙ্গল। শিলং-এ শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ০-৪ গোলে হারল বিনো জর্জের দল। গোটা ম্যাচে প্রায় কোনও প্রভাবই ফেলতে পারেনি লাল-হলুদ। গোটা ম্যাচেই প্রভাব দেখিয়ে গিয়েছে নর্থইস্টের। গোলকিপার দেবজিত ঘোষ না থাকলে লজ্জা আরও বাড়ত ইস্টবেঙ্গলের। এদিন দ্বিতীয় দল নামিয়েছিল ইস্টবেঙ্গল ।

প্রথম দলের প্রায় কোনও ফুটবলার না থাকায়, সমস্যা বাড়ে। একের পর এক আক্রমণের সামনে দেবজিত একের এক সেভ করতে থাকেন লাল-হলুদের গোলকিপার। প্রথমার্ধে পিভি বিষ্ণুর একটা সুযোগ ছাড়া, গোল করার সে রকম কোনও সুযোগই পায়নি ইস্টবেঙ্গল। ম্যাচের ৫৯ মিনিটে আলাদিনের পাস থেকে গোল নেস্টরের, ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে ০-১ গোলে। ৬৬ মিনিটে আলাদিন আজারেইয়ের গোলে ব্যবধান বাড়ায় নর্থ ইস্ট। ইস্টবেঙ্গল পিছিয়ে যায় ০-২ গোলে।

এখানেই থেমে থাকেনি নর্থইস্ট। ৭৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নর্থইস্ট। সেখান থেকে আলাদিনের আরও এক গোল। ৩ গোলে এগিয়ে যায় পেড্রো বানালির দল। ৮৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান মহমদ আলি ব্রেমামার। তার আগেই ইস্টবেঙ্গলের তুহিন দাস লাল কার্ড দেখে বাইরে চলে যান। ফলে সম্মান বাঁচানোই সমস্যার হয়ে যায় ইস্টবেঙ্গলের সামনে।

তবে এদিনও বিতর্ক পিছু ছাড়ল না। ম্যাচের ৬৫ মিনিটে নর্থ-ইস্টের ডিফেন্ডার রবিন যাদব ইস্টবেঙ্গল গোলপোস্টের সামনে হেড দিয়ে বলটা নামাতে গিয়েছিলেন। সেইসময় বলটা তাঁর মাথায় লাগার পর স্পষ্ট হাতে স্পর্শ করে। কিন্তু, এই হ্যান্ডবলটি রেফারির চোখ এড়িয়ে যায়। এরপর রবিন গোলমুখী শট নেন। কিন্তু, প্রথম ধাক্কাটা বাঁচিয়ে দিয়েছিলেন লাল-হলুদ গোলকিপার দেবজিৎ মজুমদার। কিন্তু, সেই ফিরতি বলে ফের শট নেন আলাদিন। তাঁর ডান পায়ের শট একেবারে বক্সের মাঝ বরাবর ঢুকে যায়।

এরপর ইস্টবেঙ্গল ফুটবলাররা রেফারির কাছে এসে হ্যান্ডবলের কথাটি জানান এবং গোল বাতিলের অনুরোধ করেন। কিন্তু, ম্যাচ রেফারি সেই আবেদনে একেবারে কর্ণপাত করেননি।

আরও পড়ুন- রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, রয়েছে কি বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া ?

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...