Friday, April 3, 2026

যাদবপুরে পরিকল্পনামাফিক অরাজক পরিস্থিতি: শাস্তির দাবি গণমঞ্চের

Date:

Share post:

একশ্রেণির ছাত্র শুধুমাত্র নিজেদের মনের মতো পরিবেশ তৈরি করে রাখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) বিচ্ছিন্ন দ্বীপ করে রাখতে চাইছে। এই পরিস্থিতিতে দ্রুত তদন্ত করে ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানালো দেশ বাঁচাও গণমঞ্চ। সেই সঙ্গে দ্রুত যাদবপুরে শিক্ষার ও শান্তির পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান তাঁরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একশ্রেণির পড়ুয়ার অরাজকতা তৈরির চেষ্টাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে একাধিকবার প্রমাণ তুলে ধরা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। এবার দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকেও তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হল। তাঁদের প্রশ্ন, ওই দিন ওয়েবকুপার (WBCUPA) সম্মেলনটি ছিল শিক্ষায় গৈরিকীকরণের (saffronisation) বিরুদ্ধে। সেই সম্মেলনের উপর দুটি বামপন্থী (left) ছাত্র সংগঠনের হামলা কেন চালাবে। এরকম একটি বিষয় নিয়ে সম্মেলন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করা যাবে না। না কি এরকম সম্মেলনের বিষয়কে দুই ছাত্র সংগঠন পছন্দ করছিলেন না, প্রশ্ন তোলা হয়।

সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘আলাদা’ প্রমাণ করতে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন গণমঞ্চের সদস্যরা। তাঁদের প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কি একটি বিচ্ছিন্ন দ্বীপ? সারা রাজ্যে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে, প্রত্যেকে তাদের মত প্রকাশ করতে পারছেন, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চত্বরে কেন কোনও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে না।

গোটা ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করে গণমঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় যে আচরণ করেছে সেদিন দুই ছাত্র সংগঠনের কর্মীরা, তাদের আর যা-ই হোক ছাত্র বলা যায় না। তাঁদের গুণ্ডা বলে দাবি গণমঞ্চের। আর এই পরিস্থিতি বেশি দিন চললে যাদবপুরে পঠন-পাঠন শিকেয় উঠবে বলে দাবি করেন সংগঠনের সদস্য একাধিক যাদবপুরের প্রাক্তনী। এই প্রসঙ্গেই তাঁদের দাবি, ছাত্রদের আচরণকে আড়াল করতে নানা গল্প ফেঁদে অশান্তি জিইয়ে রাখার তৎপরতা চলছে। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অচলাবস্থা ও অরাজকতা বন্ধ করতে একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আর্জি পেশ করেন তাঁরা। অন্যদিকে পুলিশকেও অরাজকতা তৈরি করা ছাত্রদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিশেষভাবে সতর্ক করে দেওয়ার দাবিও জানান তাঁরা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...