Saturday, June 27, 2026

কীভাবে ‘ডুপ্লিকেট’ এপিক-সমস্যা সমাধান: কমিশনের জবাব চাইবে তৃণমূলের ১০ সদস্য

Date:

Share post:

মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনরে (Election Commission of India) দফতরে যাবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। ডুপ্লিকেট এপিক (duplicate epic) নিয়ে যে তথ্য প্রকাশ্যে এনেছে কেন্দ্রের নির্বাচন কমিশন, তার ভিত্তি কী তা এখনও ধোঁয়াশায়। তারই মধ্যে তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন, যা তৃণমূলের দাবিকেই মান্যতা দিয়েছে। কিন্তু কোন প্রক্রিয়ায় সেই সমাধান হবে তা জানানো হয়নি কমিশনের তরফে। যে সমস্যা (epic scam) ২৫ বছর ধরে চিহ্নিত করতে পারেনি কমিশন, সেই সমস্যার সমাধান তিন মাসের মধ্যে করে ফেলার প্রতিশ্রুতিকেও বিশ্বাস করছে না তৃণমূল (TMC)। এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার বিকালে কমিশনের দফতরে যাবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল।

ইতিমধ্যেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের কারচুপির (epic scam) বিস্তারিত তথ্য তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। এই তিন সাংসদের পাশাপাশি মঙ্গলবার কমিশনের দফতরে যাচ্ছেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, অসিত মাল, আবু তাহের খান, প্রকাশ চিক বরাইক ও রাজ্যসভার সাংসদ সাকেল গোখলে।

মঙ্গলবার তৃণমূল নেতৃত্বের সঙ্গে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের সম্ভাবনা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার (CEO, EC) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গেও তাঁদের সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়েছে কমিশন। সেক্ষেত্রে আলোচনা শেষে কমিশন দফতরের বাইরে সাংবাদিকদের তৃণমূল সাংসদরা জানাবেন আলোচনার নির্যাস।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...