Tuesday, June 23, 2026

সুপ্রিম কোর্টে নিয়োগের ছাড়পত্র বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচীর, শুভেচ্ছবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ছাড়পত্র দেওয়া হল। সোমবার কেন্দ্রের আইন মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানোর পরই শুভেচ্ছা জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এক্স বার্তায় তিনি লেখেন, এই সিদ্ধান্ত আমাদের গর্বিত করে। বিচারপতি জয়মাল্য বাগচীকে অভিনন্দন। ভারতের রাষ্ট্রপতি তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। বিচারপতি বাগচীর ভবিষ্যৎ গৌরবময় ইনিংসের জন্য শুভেচ্ছা।

এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিজ্ঞপ্তি দিয়ে জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচির নাম সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনেই বিচারপতি জয়মাল্য বাগচীকে আনা হল সুপ্রিম কোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্তের পর আরও এক বাঙালি বিচারপতিকে শীর্ষ আদালতে দেখা যাবে। ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ১৩ বছরেরও বেশি সময় উচ্চ আদালতে বিচার ভার সামলানোর পর তিনি পা রাখতে চলেছেন সুপ্রিম কোর্টে। ছ’বছরেরও বেশি সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে থাকবেন বিচারপতি বাগচিী। ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনাও থাকছে তাঁর।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...