Friday, April 3, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্ক, ছিলো না পিসিবির কোন কর্তা, মুখ খুলল আইসিসি

Date:

Share post:

গতকালই শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। আর এই টুর্নামেন্টের বিতরণী অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলনা পাকিস্তানের কোন প্রতিনিধি। যা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। আর এই নিয়ে এবার মুখ খুলল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

এই নিয়ে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি রবিবার দুবাইয়ে আসতে পারেননি। তাঁকে পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী শুধু বোর্ড কর্তারাই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারেন। পিসিবির অন্য কোনও কর্তাও ছিলেন না। পাকিস্তানই প্রতিযোগিতার মূল আয়োজক। পিসিবির পক্ষে কারও উপস্থিত থাকা উচিত ছিল।“

আইসিসির এই ব্যাখ্যার পর মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে এক সংবাদ সংস্থাকে পিসিবির এক কর্তা বলেন, ‘‘নকভি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী। আগে থেকেই তাঁর অন্য সরকারি সূচি নির্ধারিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য দুবাইয়ে পিসিবির সিইওকে পাঠানো হয়েছিল। তাঁকে অবশ্যই মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত ছিল।’’ জানা গিয়েছে, ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির সিইও সুমাইর আহমেদ। তিনি প্রতিযোগিতার ডিরেক্টরও। চ্যাম্পিয়ন্স ট্রফির সমাপ্তি অনুষ্ঠানে সুমাইরই ছিলেন পাকিস্তানের প্রতিনিধি। তবু তাঁকে পুরস্কার বিতরণী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। সূত্রের খবর, আইসিসির পক্ষে সমাপ্তি অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তেরা নাকি সুমাইরের উপস্থিতির কথা জানতেন না।

রীতি অনুযায়ী মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তার। কিন্তু ছিলেন না কেউ। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ শইকিয়া । ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার মূল্য পেল টিম ইন্ডিয়া?

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...