Saturday, June 13, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার মূল্য পেল টিম ইন্ডিয়া?

Date:

Share post:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারতীয় দল। রইল সেই আপডেট।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট ৬০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা ৬০ কোটি টাকা পুরস্কারমূল্য নির্ধারিত করেছে। প্রতিটি দলই কিছু না কিছু টাকা পাবে। খালি হাতে ফিরতে হবে না কাউকেই। আলাদা করে প্রতিটি দেশকেই ১ কোটি টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রুপ পর্বের এক একটি ম্যাচ জেতার জন্য ২৯.৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সেইমত ভারত গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জিতেছিল। তাই ফাইনালে নামার আগেই তাদের পকেটে ৮৮.৫ লাখ টাকা ঢুকে গিয়েছিল। ফাইনালে জেতার পর ভারতের মোট পুরস্কারমূল্য দাঁড়ায় ২০.৩৮ কোটি টাকা।

অন্য দিকে, নিউজিল্যান্ড রানার্স হওয়ায় পাচ্ছে ৯.৭৪ কোটি টাকা। পাশাপাশি গ্রুপ পর্বে দু’টি ম্যাচ জেতায় আরও ৫৯ লাখ ঢুকছে তাদের ঘরে। অর্থাৎ সব মিলিয়ে কিউই পাচ্ছে ১০.৩৩ কোটি টাকা। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছিল। তারা পাবে ৪.৮৭ কোটি টাকা করে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে দু’টি ম্যাচ জেতায় ৫৯ লাখ এবং অস্ট্রেলিয়া ২৯.৫ লাখ টাকা পাবে। অপরদিকে বাংলাদেশ এবং আফগানিস্তান নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে। এই দুই দেশ পেয়েছে ৩.০৪ কোটি টাকা করে । আয়োজক দেশ পাকিস্তান এবং ইংল্যান্ড নিজেদের গ্রুপে সবার নীচে শেষ করেছে। দুই দেশই পেয়েছে ১.২১ কোটি টাকা করে ।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়েই শামির মাকে প্রণাম কোহলির, মুহুর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মন কেড়েছে নেটিজেনদের

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...