Friday, June 26, 2026

নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক, কী বললেন হিটম্যান?

Date:

Share post:

বর্ডা-গাভাস্কর ট্রফিতে লজ্জাজনক হারের পর থেকেই জল্পনা চলছে রোহিত শর্মার অবসর নিয়ে। জল্পনা ছড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিতের সঙ্গে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক। আর এই নিয়েই এবার মুখ খুললেন রোহিত । ঠিক ছক্কা মারার মতন অবসরের কথা উড়িয়ে দিলেন হিটম্যান। বললেন, আগামী দিনে দয়া করে কোনও গুজব ছড়াবেন না।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত অবসর নিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “আমি এক দিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি না। আগামী দিনে দয়া করে কোনও গুজব ছড়াবেন না। আপাতত কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যে ভাবে চলছে সে ভাবেই সব চলুক।“

এরপর রোহিত আরও বলেন, “ এই মুহূর্তে আমার লক্ষ্য হল ভাল খেলা এবং সঠিক মানসিকতা বজায় রাখা। কোনও সীমারেখা টানতে চাই না। তাই ২০২৭ বিশ্বকাপে খেলব কি না সেটাও এখন জানাতে চাই না। এই মুহূর্তে কোনও মন্তব্য করা ঠিক হবে না। বাস্তববাদী হয়েই বলছি, নিজের ক্রিকেটজীবনে বরাবর এক-একটা ধাপ নিয়ে এগোতে ভালবাসি। ভবিষ্যতের দিকে খুব বেশি তাকাতে চাই না। অতীতেও কখনও এই কাজ করিনি। এখন আমি নিজের ক্রিকেট উপভোগ করছি। দলের সময়টা উপভোগ করতে চাই। আশা করি সতীর্থেরাও আমার উপস্থিতিতে খুশি হবে। সেটাই আসল।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে ভুলে গেলেন রোহিত, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...