Friday, June 26, 2026

ট্যাংরা-কাণ্ডে নয়া তথ্য, মেক্সিকোর সংস্থার জন্যই কোটি কোটি টাকার দেনা!

Date:

Share post:

ট্যাংরায় তিনটি খুনের ঘটনায় এবার নতুন চাঞ্চল্যকর তথ্য লালবাজারের তদন্তকারীদের হাতে ৷ দে পরিবারের খুনের নেপথ্যে উঠে এল মেক্সিকোর একটি সংস্থার নাম! এমনটাই দাবি করেছেন ট্যাংরা হত্যাকাণ্ডে ধৃত প্রসূন দে ৷ তিনি অভিযোগ করেছেন, তার সংস্থার তৈরি ৫০ কোটি টাকার চামড়ার গ্লাভসের অর্ডার বেশ কয়েকবার ফেরত পাঠিয়ে দিয়েছে মেক্সিকান সংস্থা ৷ আর তার জেরেই আর্থিক অনটন নেমে আসে তাদের পরিবারে ৷

প্রসূন গোয়েন্দাদের জানিয়েছেন, তার ভাই প্রণয় দে ব্যবসার হিসাব দেখতেন ৷ আর প্রসূনের কাজ ছিল, তাদের সংস্থার তৈরি চামড়ার গ্লাভস কোথায় রফতানি করা হবে, তা ঠিক করা ৷ জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন, মেক্সিকোর এক সংস্থাকে গ্লাভস সরবরাহ করত প্রসূনদের সংস্থা ৷ কখনও ১০০ কোটি, কখনও ৬০ বা ৫০ কোটি টাকার গ্লাভস রফতানি করতেন তারা ৷প্রসূন অভিযোগ করেছেন, গতবছর তাদের সংস্থার তৈরি ৫০ কোটি টাকার গ্লাভস ফেরত পাঠিয়ে দেয় মেক্সিকোর সংস্থাটি ৷ এরপর আবারও তারা অর্ডার দেয় ৷ কিন্তু, সেই অর্ডারও ফেরত পাঠিয়ে দেওয়া হয় ৷

প্রসূনের দাবি, তাদের সংস্থার সঙ্গে বারবার প্রতারণা করা হয় ৷ প্রথমবার বলা হয়েছিল, গ্লাভসগুলি ছেঁড়া ৷ দ্বিতীয়বারে বলা হয়, প্রসূন ও প্রণয়ের সংস্থার তৈরি গ্লাভস নিম্নমানের ৷ তাদের তৈরি গ্লাভস কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে ৷ব্যবসার এই মন্দার জন্য, প্রবল আর্থিক আমচনের মধ্যে পড়ে দে পরিবার। তারপরই খুন করে নিজেরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...