Friday, June 26, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের কেন পরতে হয় সাদা ব্লেজার? চলুন জেনে নেওয়া যাক

Date:

Share post:

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। একযুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। আর এই জয়ের পর উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় রোহিত-কোহলিদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদা ব্লেজার পরানো হয় চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের। কেন এই সাদা ব্লেজার পরতে হয় চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের? চলুন জেনে নেওয়া যাক।

দেখা গিয়েছে, বোর্ড সভাপতি রজার বিনি হাত থেকে এক বিশেষ সাদা ব্লেজার পরে ভারতীয় ক্রিকেটাররা । এবং সব শেষে আইসিসি সভাপতি জয় শাহের হাত থেকে ট্রফি নেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও এটা নতুন নয়, ২০১৭ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর হোক বা ২০১৩ সালে ভারত , একই ভাবে জয়ী দলের সদস্যদের সাদা ব্লেজার পরতে হয়েছিল। কিন্তু কেন?

২০০৯ সালের আগে এই রীতি ছিল না। এটি এসেছে ২০০৯ সালে, যখন আয়োজক দক্ষিণ আফ্রিকা এই রীতি চালু করেছিল। সাফল্যের প্রতীক হিসেবে এই ব্লেজারকে সামনে আনা হয়েছিল। আর সেই রীতি মেনেই ২০১৩, ২০১৭ আর এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের ক্রিকেটারদের সাদা ব্লেজার দেওয়া হয়।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্ক, ছিলো না পিসিবির কোন কর্তা, মুখ খুলল আইসিসি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...