Saturday, April 4, 2026

জনপ্রিয়তার তুঙ্গে রাজ্যের ‘মা’ ক্যান্টিন, আরও ৫০ কোটি টাকা বরাদ্দ

Date:

Share post:

গরিব মানুষের পেট ভরাতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পথ চলা শুরু করে মা ক্যান্টিন। ৩২ টি কাউন্টার দিয়ে কলকাতায় পথ চলা শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ওই কর্মসূচির। বর্তমানে মহীরুহে পরিণত হয়ে জনপ্রিয়তার তুঙ্গে মা ক্যান্টিন। সোমবার  বিধানসভার প্রশ্নোত্তর পর্বে  রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান পেশ করেছেন। তিনি জানান, বর্তমানে ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় চলছে মা ক্যান্টিন। পাশাপাশি, ৩৩টি মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালেও এই ক্যান্টিন চালু রয়েছে। ২১ লক্ষের বেশি মানুষ প্রতি মাসে মা ক্যান্টিন থেকে ৫ টাকায় ডিম ভাত খান । যার জন্য প্রায় ১২৯ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। প্রায় ৭ কোটি ২৯ লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই ক্যান্টিনে খেয়েছেন। এই ক্যান্টিন গুলির মানোন্নয়নে আরও ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

প্রসঙ্গত,  প্রথমে মাত্র ৩২টি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল এই প্রকল্প। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২১২টি। বর্তমানে রাজ্যে ‘মা ক্যান্টিন’-এর সংখ্যা ক্রমেই বাড়ছে। যেখানে একেবারে নামমাত্র খরচে দুপুরের খাবার খেতে পারেন মানুষ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়েই চালানো হচ্ছে এই প্রকল্প।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...