Thursday, June 25, 2026

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা লখনৌ শিবিরে, চোটের জন্য ছিটকে গেলেন এই পেসার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক দিন তারপরই শুরু ২০২৫ আইপিএল। তবে তার আগে বড় ধাক্কা খেল লখনৌ সুপার জায়ান্ট। চোটের কারণে আইপিএলের প্রথমার্ধ থেকে ছিটকে গেলেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। ঠিক কোন সময়ে তিনি আইপিএল খেলতে পারবেন, তা এখনও জানা যায়নি।

সূত্রের খবর, লাম্বার স্ট্রেস চোট সারাচ্ছেন মায়াঙ্ক। যার জন্য তিনি এই মুহুর্তে রয়েছেন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। গত অক্টোবর মাসে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক করার পর চোট পেয়েছিলেন মায়াঙ্ক। মায়াঙ্ককে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছে লখনৌ। এই নিয়ে এলএসজি ডিরেক্টর অফ ক্রিকেট জাহির খান বলেন, “আমরা চাই মায়াঙ্ক ১৫০ শতাংশ ফিট হয়ে খেলতে নামুক। শুধু ১০০ শতাংশ ফিট হলেই খেলিয়ে দিতে নই।”

যদিও মায়াঙ্ক কবে ফিরবেন, সে নিয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ নেই। বর্তমানে সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আইপিএলের দ্বিতীয়ার্ধে ফিরে আসতে পারবেন মায়াঙ্ক। মেগা নিলামের আগে মায়াঙ্ককে ১১ কোটি টাকায় রিটেইন করেছিল লখনউ সুপার জায়ান্ট। আসন্ন আইপিএলে লখনৌ প্রথম ম্যাচ ২৪ মার্চ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা।

আরও পড়ুন- কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার, ক্ষমতা ব্রিজভূষণের ঘনিষ্ঠেরই হাতে

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...