Thursday, June 25, 2026

বিতর্ক বাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে, বড় পদক্ষেপ নিতে চলেছে পিসিবি : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তবে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে করে শুরু হয়েছে বিতর্ক। বিতর্ক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেখানে ডাকা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের কোন কর্তাকে। যদিও এই নিয়ে মুখ খুলেছে আইসিসি। তবে আইসিসি যে ব্যাখ্যা দিয়েছে তা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তারা আরও বড় পদক্ষেপ করতে চলেছে।

নিয়ম অনুযায়ী আয়োজক দেশ হিসাবে মঞ্চে থাকা উচিত ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তার। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিৎ শাইকীয়া । ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহও। অর্থাৎ, মঞ্চের তিন প্রধান অতিথিই ভারতীয়। কিন্তু ছিলে না কোন পিসিবির কর্তা। আর জানা যাচ্ছে, কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি, আইসিসির কাছে তার জবাব চায় পাক বোর্ড।

এই নিয়ে এক সূত্রের দাবি, পাক বোর্ডের সিইও সুমাইর আহমেদ হাজির ছিলেন দুবাই স্টেডিয়ামে। তবু পুরস্কারমঞ্চে তাঁকে ডাকা হয়নি। যদিও এই নিয়ে মুখ খুলেছে আইসিসি। আইসিসি জানায়, নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান বা সচিবকে পুরস্কারমঞ্চে ডাকা যায়। তার বাইরে কাউকে সেখানে ডাকা যায় না। যদিও আইসিসির এই ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান। তাদের দাবি, বোর্ডের সিইও তো সেখানে ছিলেন। তাঁকে কেন ডাকা হল না।

আরও পড়ুন- ঘোষণা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ, দলে টিম ইন্ডিয়া থেকে রয়েছেন ক’জন?

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...