Saturday, April 4, 2026

বিধানসভায় বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে তোপ কুণালের

Date:

Share post:

রাজনৈতিক লড়াইয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে প্ররোচনামূলক মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন, ওদের দলে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব। তার এই মন্তব্য নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার কুণাল বলেন, অত্যন্ত আপত্তিজনক কথা। একজন বিজেপি বিধায়ক এইভাবে ধর্মের ভিত্তিতে ‘চ্যাংদোলা’ করে বের করে দেব বলতে পারেন না। এটা একটি অপরাধমূলক বিবৃতি। এই ধরনের বিবৃতি ভারতবর্ষের সংবিধানের বিরোধী। এটা একটা ভয়ংকর প্ররোচনা। সমস্ত দিক দিয়ে কোণঠাসা হতে হতে, বিভিন্ন জায়গা থেকে কোণঠাসা হতে হতে বিরোধী দলনেতা তার মানসিক অস্থিরতা থেকে এই ধরনের বিবৃতি দিয়েছেন। চূড়ান্ত প্ররোচনামূলক, অপরাধমূলক এই বিবৃতির আমরা তীব্র প্রতিবাদ করছি।

মঙ্গলবারও বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী বিজেপি। বিরোধী দলনেতা বিষয়টি নিয়ে আলোচনার দাবি করেছিলেন। কিন্তু তা ‘অপ্রাসঙ্গিক’, এই যুক্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের ভিতরে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।পাশাপাশি কাগজ ছোড়া হয়।বিধানসভা গেটের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিতর্কিত মন্তব্য করেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- রাজ্যে প্রথম! এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে রোবোটিক সার্জারি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...