Friday, April 3, 2026

আদালতের নির্দেশ না মেনে ওবিসিতে নিয়োগ কেন, ভার্চুয়াল হাজিরায় জবাব দিলেন মুখ্যসচিব

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)নির্দেশ না মেনে ওবিসি শংসাপত্র ব্যবহার করে নিয়োগ কেন, বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। বুধবার মামলার শুনানিতে তিনি ভার্চুয়ালি হাজিরা দিয়ে জানান, আদালতের নির্দেশ সব দফতরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিছু ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হয়েছিল। তবে এখন সেসব আর নেই। মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোনও নিয়োগ হবে না বলেই জানান রাজ্যের মুখ্যসচিব (CS)।

এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজশেখর মন্থর ডিভিশন বেঞ্চ বলে, যে সব বিভাগ নির্দেশ মানেনি তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। অন্তত সেই অফিসারদের ডেকে নির্দেশ না মানার জন্য তাঁদের থেকে কৈফিয়ত তলব করতে পারে সরকার। মুখ্যসচিব জানান, “আমরা পদক্ষেপ করব।” আগামী ২ এপ্রিল মুখ্যসচিবকে হলফনামা দিয়ে আদালতকে এই সংক্রান্ত রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানায়, ২০১০ সালের আগের পদ্ধতিতে নিয়োগে আদালতের আপত্তি নেই।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...