Thursday, March 26, 2026

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, দিল্লিতে ডেটে এসে ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। ভারতে এসে তার সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁসলেন তিনি।বন্ধুত্বের দাম চোকাতে হল ব্রিটিশ তরুণীকে। জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা কৈলাশের সঙ্গে ব্রিটেনের এক তরুণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বন্ধুত্ব হয়। ভারতে ঘুরতে আসার পরিকল্পনা করেন তিনি। মহারাষ্ট্র ও গোয়া ছিল তার ডেস্টিনেশন। কৈলাশকেও ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি জানিয়ে দেন, দিল্লি ছেড়ে এই মুহূর্তে যেতে পারবেন না।

বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছে, রাজধানীর মহিপালপুর শহরের এক হোটেলে ধর্ষণের ঘটনাটি ঘটে।মঙ্গলবার দিল্লি পৌঁছন ওই তরুণী। মহিপালপুরে একটি হোটেল নেন। সেখানে কৈলাশের সঙ্গে দেখা করবেন বলে ঠিক হয়। কৈলাশ প্রথমে একাই হোটেলে পৌঁছন। কথা বলেন তরুণীর সঙ্গে।সাহায্যের জন্য কোনওমতে হোটেলের ঘর থেকে বেরোনোর চেষ্টা করেন তরুণী। অভিযোগ সেসময় তাঁকে ধর্ষণ করা হয়। তরুণীর অভিযোগ, লিফ্টে তাঁর শ্লীলতাহানি করেন ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধু।

বুধবার সকালে তরুণী বসন্তকুঞ্জ পুলিশ স্টেশনে পৌঁছে অভিযোগ দায়ের করেন। নিয়ম অনুযায়ী, পুলিশ বিষয়টি ব্রিটিশ হাই কমিশনে জানায়। হাই কমিশন থেকে তরুণীকে সমস্তরকম সাহায্য করা হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Related articles

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...