Wednesday, June 10, 2026

ভেষজ রঙ-আবিরের চাহিদা তুঙ্গে, জমজমাট বড়বাজার

Date:

Share post:

সময় যত এগোচ্ছে তত ভেষজ রঙ ও আবির ব্যবহারে প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে। এবারও দেদার বিকোচ্ছে ভেষজ রং ও আবির । বড়বাজারের প্রত্যেকটি দোকানে ভেষজ রঙের ছড়াছড়ি। ক্রেতারা এসে খুঁজছেন ভেষজ রঙ। কারণ, এই রঙ ব্যবহার করলে আর যাই হোক ইনফেকশনের ভয় থাকে না । তাই ছোট থেকে বড় সবারই প্রথম পছন্দ ভেষজ রঙ।

বিশেষ কিছু ফুল, ফল, পাতা ব্যবহার করে  আবির  তৈরি করা হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের কথায়, গাঁদা ফুল, কাঁচা হলুদ, বিট, অপরাজিতা, পলাশ ও সিঁদুরে ফল সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করতে হয় ভেষজ আবির তৈরি করতে। হালকা রোদে শুকিয়ে নেওয়ার পর প্যাকেটজাত করতে হয়। বিশেষজ্ঞদের মতে, ভেষজ  আবির  ব্যবহারে ক্ষতির আশঙ্কা নেই। তাছাড়া পরিবেশের ক্ষতি হয় না।

দোকানিরা জানালেন, এবার সবথেকে বেশি বিক্রি হচ্ছে গোলাপি রঙ। ক্রেতারা প্রথমেই এসে খুঁজছেন গোলাপি রঙ । সঙ্গে বিক্রি হচ্ছে নানান রকমের নানান ধরনের পিচকিরি । তবে এবারের মূল আকর্ষণ স্প্রে , যা দিয়ে অনায়াসে আবির দেওয়া যায় । এরই পাশাপাশি ৬০০ টাকায় বড় প্রমাণ সাইজের সিলিন্ডার বিক্রি হচ্ছে। এটি ব্যবহার করেও অনায়াসে আবির দেওয়া যেতে পারে । ক্রেতাদের একটাই কথা, বড়বাজারে যেমন পাইকারি দরে রঙ কিনতে পারা যায়, তেমন জিনিসের মান অন্য জায়গার তুলনায় অনেক ভালো। তাই তারা আসেন , ভরসা রাখেন বড়বাজারের রঙের উপর। সব মিলিয়ে দোলের আগের রাতে জমজমাট বড়বাজার । সারারাত চলবে রঙয়ের কেনা বেচা।

আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস বিধানসভায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...