Thursday, March 26, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা, গ্যাস ট্যাংকারের সঙ্গে চারচাকার ধাক্কায় মৃত ৭!

Date:

Share post:

বুধবার রাতে মধ্যপ্রদেশের (Madhyapradesh ) বদনাওয়ার-উজ্জয়িনী জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। গ্যাস ট্যাঙ্কারের (Gas Tanker) সঙ্গে পরপর দু’টি চার চাকা (Four Wheeler) গাড়ির ধাক্কায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা না গেলেও তাঁরা রাতলাম, মন্দসৌর ও রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর ফলেই ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষ ঘটেছে। টাল সামলাতে না পেরে গ্যাস ট্যাঙ্কার অন্যরুটে চলে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা পরপর দুটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে বাকি তিনজনের মৃত্যুর খবর মিলেছে। দুটি গাড়ি একেবারে দুমড়ে গেছে।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচল বাড়ার কারণেই এমন কাণ্ড। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...