Thursday, June 25, 2026

রঙিন বসন্তে সকলকে হোলির শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

ফাগুন পূর্ণিমায় রাজ্য তথা দেশ জুড়ে আজ রঙের উৎসব। সাদাকালো জীবনের সব ধূসরতা কাটিয়ে আজ রঙিন হচ্ছে সব বয়সী মন। একই দিনে দোল এবং হোলি (Holi celebration) উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিরাপদে রঙিন উৎসব উদযাপনের বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তৃণমূল (TMC )সাংসদ।

রাজ্যজুড়ে সকাল থেকেই রঙিন বসন্তে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা। সামিল হয়েছেন সাধারণ মানুষ। ধর্ম-বর্ণ -বিভেদ ভুলে আজ সকলের একসাথে একে অন্যকে রাঙিয়ে নেওয়ার উৎসব। অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর গাড়ি এবং মোটরসাইকেলে কলকাতা শহর জুড়ে চলছে পুলিশের টহলদারি। মহানগরীতে আজ চার হাজার পুলিশকর্মী মোতায়ন করা হয়েছে। দোল উপলক্ষে ডিজে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। শব্দবিধি ভঙ্গ হলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। গঙ্গার ঘাট, বড় জলাশয়গুলিতে চলছে নজরদারি, রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশ পিকেট। এখনও পর্যন্ত সর্বত্রই শান্তিপূর্ণভাবেই দোল পালিত হচ্ছে।

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...