Thursday, June 25, 2026

জল্পনার অবসান, দিল্লি নতুন নেতা অক্ষর, দায়িত্ব পেয়ে কী বললেন তিনি ?

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। দিল্লির নতুন নায়ক অক্ষর প্যাটেল। প্রথমে দিল্লির অধিনায়ক হিসাবে ভাবা হয়েছিল কে এল রাহুলের নাম। তবে নেতৃত্বের দায়িত্ব নিতে নারাজ হন রাহুল। এরপরই দৌঁড়ে এগিয়ে ছিলেন অক্ক্র। আর সেই মত নেতৃত্বে ভার উঠল ভারতীয় এই অলরাউন্ডারের হাতে। নতু্ন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অক্ষর।

দিল্লির নেতা হয়ে খুশি অক্ষর। এই নিয়ে তিনি বলেন, ‘‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার উপর আস্থা রাখায় দল কর্তৃপক্ষ এবং সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দলের সঙ্গে আমি ক্রিকেটার এবং মানুষ হিসাবে গড়ে উঠেছি। দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। আমাদের কোচ এবং অন্য দায়িত্বপ্রাপ্তেরা মিলে আইপিএলের নিলামে দুর্দান্ত দল তৈরি করেছেন। শক্তিশালী এবং ভারসাম্যযুক্ত দল হয়েছে। নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার দলে থাকায় আমার বেশ সুবিধা হবে। দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। আশা করি আমাদের সমর্থকদের একটা সফল মরসুম উপহার দিতে পারব।“ ২০১৯ সাল থেকে দিল্লির হয়ে আইপিএল খেলছেন অক্ষর।

অক্ষর দায়িত্ব নেওয়ায় খুশি দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল। তিনি বলেন, ‘‘ক্রিকেটার এবং নেতা হিসাবে অক্ষরকে আমরা কাছ থেকে পরিণত হতে দেখেছি।“

গত বছর দিল্লির অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। তবে মেগা নিলামের আগে পন্থকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে পন্থকে কিনে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন- আসন্ন মরশুমে নাইটদের নেতার দায়িত্ব নিয়ে কী বললেন রাহানে?

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...