Monday, April 6, 2026

ভয়াবহ পথ দুর্ঘটনা চাপড়ায়, টোটো-চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত শিশু-সহ ৫

Date:

Share post:

দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার চাপড়ায়। টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত শিশু-সহ ৫। আহত ৮। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ইদের বাজার করতে নাকাশিপাড়া থেকে চাপড়ায় এসেছিলেন বেশ কয়েকজন। বাজার করে টোটো করেই বাড়ি ফিরছিলেন তারা। উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটি চারচাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে টোটোটিতে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। গাড়ির তলায় চাপা পড়েন অনেকে। শিশু-সহ আহত হন প্রায় সকলে।

প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথমে শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...