Friday, June 26, 2026

IPAC-এর নামে টাকা চাইলে আমাকে জানান: হেল্পলাইন নম্বর দিয়ে কড়া বার্তা অভিষেকের

Date:

Share post:

IPAC-এর নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে, “সব করে দেব”। কেউ যদি বলেন IPAC থেকে আসছি, 8142681426- নম্বরে ভেরিফাই করবেন। শনিবার, দলের মেগা ভার্চুয়াল বৈঠক থেকে এই নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

এদিন, বৈঠকে তৃণমূলের রাজ্য কমিটি, জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাপতি এবং কলকাতা-সহ সব পুরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সেখান থেকেই অভিষেক স্পষ্ট জানান, “আমার অফিস ও IPAC-এর নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে।” এরপরেই ফোন নাম্বার দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “নম্বর দিচ্ছি-8142681426। যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নম্বরে ভেরিফাই করবেন।” তিনি বলেন, ”আমার অফিস থেকে গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে। না হলে তাঁকে এন্টারটেন করবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন।”
আরও খবর: ভূতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা, সন্দেহ হলেই বাতিলের নির্দেশ অভিষেকের

এদিন বৈঠকে স্কুটিনি পদ্ধতি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “স্ক্রুটিনিতে একা যাবেন না। যারা সক্রিয় কর্মী তাদের চার, পাঁচ জনকে নিয়ে যাবেন। কোথাও সন্দেহজনক মনে হলে প্রশাসনের সাহায্য নিন। বুথের সক্রিয় কর্মীদের ইনভলভ করুন। খালি টিক মেরে চলে এলে হবে না। আবার বলছি এনসিপি, কংগ্রেস এই ভুল ধরতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ধরে ফেলে এক্সপোজ করে দিয়েছেন। এই জন্যেই বলি বাংলা-গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ নয়। ওদের পরিকল্পনা ছিল, বাইরে থেকে এই সব ভোটার নিয়ে এসে ভোট করানোর। মহারাষ্ট্রে মাত্র ৪ মাসে ৩৯ লক্ষ ভোটার নতুন করে যুক্ত হয়েছে যার অধিকাংশই ভুতুড়ে বা ভুয়ো ভোটার।”

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...