Friday, April 3, 2026

রং খেলা নিয়ে বচসার জেরে রক্তারক্তি কাণ্ড বাঁশদ্রোণীতে

Date:

Share post:

দোলের (Holi) সকালে পারিবারিক ঝামেলার জেরে সমস্যায় চরম অশান্তি বাঁশদ্রোণীর (Bansdroni) পীরপুকুর রোড এলাকায়। সমস্যা মেটাতে গিয়ে আক্রান্ত পাড়ার ক্লাব সদস্যরা। রঙিন উৎসবে একেবারে রক্তারক্তি কাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এক কিশোরীকে অভিযুক্ত পরিবারের তরফে হেনস্থা করা হয়। বিষয়টি জানতে পেরেই এলাকার একটি ক্লাবের সদস্যরা রাতেই ওই বাড়িতে গিয়ে হাজির হন। সেখানেই তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে ক্লাব। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বাঁশদ্রোণী থানার পুলিশ (Bansdroni Police)। গোটা বিষয়টি খতিয়ে দেখা।

যে পরিবারের দিকে আঙুল উঠেছে সেখানকার ব্যক্তিরা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করছেন আক্রান্ত ক্লাব সদস্যরা। দীর্ঘদিন ধরেই তাঁদের কাছে নানা অভিযোগ আসছিল। ক্লাবের এক সদস্য বলছেন ওই বাড়িতে যৌন ব্যবসা চালানো হতো বলে তাদের কাছে খবর ছিল। এরপর কিশোরী হেনস্থার ঘটনায় তারা গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে এবং সমস্যা মেটানোর জন্যই ওই বাড়িতে গিয়েছিলেন। উল্টোদিকে অভিযুক্ত বাড়ির সদস্যরা বলছেন ক্লাবের ছেলেরা এসেই ঝামেলা পাকিয়েছে এমনকি অনেকের গায়ে হাতও তুলেছে। যে কিশোরীর সঙ্গে ঝামেলার জেরে এত ঘটনা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ। শুক্রবারের ঘটনার জেরে শনিবার সকালেও উত্তেজনা এলাকায়।

-.

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...