Saturday, April 4, 2026

প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! গ্রেফতার ১

Date:

Share post:

সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের (PK Banerjee) বাড়িতে মদের আসরে বচসার জেরে ২ পরিচারকের মধ্যে হাতাহাতি। ছুরির এলোপাথাড়ি কোপে মৃত ১। জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়ির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar Police)।

দোলের রাতে গোপীনাথ মুহুরী (কিংবদন্তি ফুটবলারের পরিচারক) এবং বরুণ ঘোষ (গাড়ি চালক) নামে দুই পরিচারকের মধ্যে ঝামেলা বাঁধে। বচসা চলাকালীন রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে গোপীনাথকে কুপিয়ে দেন অভিযুক্ত বরুণ। দ্রুত যখন পরিচালককে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। এরপরই বরুণকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত জানা গেছে প্রাক্তন ফুটবলারের মেয়ের টাকা চুরি যাওয়ার ঘটনায় গোপীনাথকে সরাসরি চোর বলে আক্রমণ করেন অভিযুক্ত। তারপরই হাতাহাতির চরম পর্যায়ে গিয়ে ছুরির কোপে মৃত্যু হয় পরিচারকের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...