Saturday, April 4, 2026

সফল উৎক্ষেপণ, সুনীতাদের ঘরে ফেরাতে রওনা স্পেসএক্সের মহাকাশযানের 

Date:

Share post:

বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশে রওনা দিল স্পেসএক্স-এর রকেট (Falcon 9 rocket)। নাসা এবং মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রিউ-১০-এর (SpaceX Crew-10 ) উৎক্ষেপণ হল। শনিবার ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিটে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center ) থেকে আন্তর্জাতিক স্টেশনের (International Space Station) উদ্দেশে পাড়ি দিল ফ্যালকন ৯ রকেট।

স্পেসক্র্যাফ্‌ট সফলভাবে উৎক্ষেপণ করার পর নাসার (NASA) তরফ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে দ্রুতই পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস ধরে আটকে থাকা দুই নভোচর। বৃহস্পতিবার এই যানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে অভিযানের সময় পিছিয়ে যায়। ক্রিউ-১০ (Crew 10) অভিযানে মহাকাশে গেলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...