Wednesday, April 1, 2026

ডিহাইড্রেশনেই অসুস্থতা, ভর্তির কয়েকঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন রহমান 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে ঘুম থেকে ওঠার কিছুক্ষণের ওই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অস্কার জয়ী সুরকার এ আর রহমানকে (AR Rahman)। চিন্তায় পড়ে যান অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া লেখালেখিও শুরু হয়ে যায়। তবে ভর্তির কয়েক ঘণ্টা পরই প্রাথমিক চিকিৎসার পর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রহমান। চিকিৎসকরা জানিয়েছেন রোজার কারণে ডিহাইড্রেশন হয়ে গেছিল শিল্পীর। তবে আপাতত তিনি সুস্থ আছেন। আগামী কয়েকদিন ডাক্তারি পরামর্শ মেনে চলতে হবে তাঁকে।

শনিবার রাতেই লন্ডন থেকে চেন্নাই ফেরেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। বিদেশ থেকে ফেরার পরই অসুস্থতা অনুভব করেন। শেষমেষ ভোররাতে বুকে ব্যথা হওয়ায় পরিবারের লোকেরা দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রথমেই ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাম করা হয়। রিপোর্টে বড় কোন সমস্যা না মিলাই অ্যাঞ্জিওগ্রাম করানো হয়নি। রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রাম পোস্টে পরিজন, অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমার বাবা ডিহাইড্রেশনের জন্য কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু আমি খুশি যে উনি এখন সুস্থ রয়েছেন। যাঁরা এই বিপদের দিনে পাশে ছিলেন, যাঁরা বাবার আরোগ্য কামনা করেছেন, তাঁদের পাশে আছি। সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই।” একই কথা জানিয়েছেন শিল্পীর কন্যাও। রহমান যেহেতু রোজা রাখেন ফলে নিয়ম পালন করতে গিয়ে শরীরে জলের ঘাটতি তৈরি হয়েছিল বলে মনে করছেন চিকিৎসকরা। আপাতত তিনি বাড়িতে থাকলেও ডাক্তারদের পরামর্শ মেনেই চলতে হবে বলে জানা গেছে।

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...