Monday, March 16, 2026

আইপ্যাক নিয়ে ‘গণতন্ত্রে’র প্রশ্ন সুকান্তর! পাল্টা ‘দ্বিচারিতা’ খোঁচা কুণালের

Date:

Share post:

বাংলায় নতুন করে সব কিছু শুরু করতে রাজনৈতিক বিশ্লেষকের (political analyst) খোঁজ চালাচ্ছে বিজেপি। আবার তাদেরই হাফমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করছেন এজেন্সির ব্যবহার ভারতের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। সেখানেই বিজেপির ট্রেনি সভাপতিকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্মরণ করিয়ে দিলেন বিজেপিতে আইপ্যাক-এর (IPAC) ব্যবহার।

একদিকে কর্মীদেরকে মাঠে নামিয়ে, অন্যদিকে পরিসংখ্যানগত তথ্য তৃণমূলস্তর থেকে আইপ্যাক-এর (IPAC) মাধ্যমে সংগ্রহ করে ২০২৬ নির্বাচনের বছরখানেক আগেই বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাতে হিমশিম খেয়ে এবার রাজ্য সভাপতিত্ব হারাতে চলা সুকান্ত দাবি করছেন, গণতন্ত্রের স্বাভাবিক নিয়মে এজেন্সির (agency) কোন প্রয়োজন নেই। এমনকি তা স্বাস্থ্যকর নয় বলেও প্রশ্ন তোলেন তিনি।

সেখানেই কুণাল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া, যখন এজেন্সি (agency) কোনও বিজেপি সরকার ব্যবহার করে। যখন এই আইপ্যাককেই (IPAC) বিজেপি ব্যবহার করে। এজেন্সি মানে সে রাজনীতি ঠিক করেন না। পরিকাঠামো গত সমীক্ষা করে।

তৃণমূলের রাজনীতির সঙ্গে আইপ্যাকের (IPAC) কাজের তুলনা করে কুণালের ব্যাখ্যা, তৃণমূল নিজের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজেরাই করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট করে দিয়েছেন আইপ্যাক কোথায় কোন কাজে ব্যহার করবেন। সেই সঙ্গে প্রশ্ন, সুকান্ত মজুমদারের এত দ্বিচারিতা কেন। তাহলে তাঁরা আইপ্যাক কেন ব্যবহার করেছিলেন।

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...