Monday, April 6, 2026

পাকিস্তানে খতম লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার আবু কাতাল

Date:

Share post:

আততায়ীর গুলিতে মৃত্যু লস্করের (lashkar e taiba) মুখ্য অপারেশন কম্যান্ডার আবু কাতালের (Abu Katal)। পাকিস্তানের মাটিতে কে বা কারা কুখ্যাত জঙ্গিকে খতম করল তা নিয়ে পাকিস্তান সরকারের (Pakistan Government) তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর শনিবার রাতেই খুন হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার।

দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা আধিকারিকদের র‍্যাডারেও ছিল কাতাল। ভারতীয় গোয়েন্দাদের (RAW) কাছে খবর ছিল কাশ্মীরে বহু হামলার নেপথ্যে মূলচক্রী এই জঙ্গি। শোনা যায়, খোদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ কাতালকে লস্করের সঙ্গে যুক্ত করে এবং হাফিজের নির্দেশেই সে কাজ করত। মূলত পরিকল্পনা অনুযায়ী হামলার ছক কষা এবং প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই নাশকতা ঘটানোর কাজ করতো এই কাতাল। পাশাপাশি পাকিস্তানে বসে এই কাশ্মীর থেকে জঙ্গি নিয়োগ করার দায়িত্ব ছিল তার উপর। ২০২৩ সালে আম জনতাকে টার্গেট করে রাজৌরিতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই ঘটনায় এনআইএর চার্জশিটেও নাম ছিল আবু কাতালের।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...