Tuesday, June 9, 2026

কেন সোশ্যাল মিডিয়ায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহুর্ত, মুখ খুললেন বিরাট

Date:

Share post:

সম্প্রতি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে কোন কিছু পোস্ট করেন না বিরাট কোহলি। সোশাল মিডিয়ায় পোস্ট করা থেকে দূরে থাকেন বিরাট । ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর কোনও পোস্ট দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তাঁর কোনও পোস্টও দেখা যায়নি। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান বিজ্ঞাপনের পোস্ট। যা দেখে তাজ্জব কোহলি ভক্তরা। কোহলির এই কাজের সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন করেন, কেন ব্যক্তিগত তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেন না কোহলি। আর এই নিয়ে মুখ খুললেন বিরাট নিজেই । বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যে আনন্দ আমার হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তো বাড়বে না।

এই নিয়ে এক অনুষ্ঠানে বিরাট বলেন, “ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার যে আনন্দ আমার হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তো বাড়বে না। সকলেই জানে আমরা ট্রফি জিতেছি। তাই সেই বিষয়ে পোস্ট করলে তো আর দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারব না। বাস্তব তো একই থাকবে।“ এখানেই না থেমে বিরাট আরও বলেন, “ প্রযুক্তি অনেক সময় মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়। আমার কেরিয়ারে সেটা দেখেছি। সোশ্যাল মিডিয়া আমার খেলায় প্রভাব ফেলেছে। সেই কারণেই আমি বেরিয়ে এসেছি। আমি এমন একটা সময়ে বড় হয়েছি, যখন পকেটে ফোন থাকত না। তাই এখনও সেটা দূরেই রাখি। আমি জানি পোস্ট করি না বলে অনেকেই দুঃখ পান। কিন্তু আমি ইচ্ছা করেই সেটা করি। এটাই আমার জীবন যাপনের ধরন। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় মন অনেক ফুরফুরে থাকে। সেটা আমার খেলায় সাহায্য করে।“

আরও পড়ুন- আইপিএলকে টক্কর দিতে আসছে এই টি-২০ লিগ, বিনিয়োগ করা হচ্ছে ৪৫০০ কোটি টাকা

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...