Thursday, April 2, 2026

ফের দার্জিলিঙে অনুরাগ, নতুন ছবির লোকেশন দেখতে অনীতের সঙ্গে বৈঠক

Date:

Share post:

নতুন সিনেমার শুটিং নিয়ে শিলিগুড়ির পিনটেল ভিলেজে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) চিফ এগজিকিউটিভ অনীত থাপার সঙ্গে দেখা করলেন বরফির পরিচালক অনুরাগ বসু। ফের পাহাড়ে শুটিং করতে চান অনুরাগ। এই বিষয়ে নিয়ে GTA চিফ এগজিকিউটিভ অনীত থাপার সঙ্গে দেখা করেন পরিচালক।

‘বরফি’ থেকে শুরু করে ‘জগ্গা জাসুস’- পরিচালক অনুরাগ বসুর (Anurag Basu) একাধিক ছবির প্রেক্ষাপট দার্জিলিং। নতুন ছবিতেও পাহাড়ের রানিকে বেছে নিলেন অনুরাগ। সূত্রের খবর, ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে, তার আগে শুটিংয়ের ব্যবস্থা করতে দার্জিলিঙে হাজির পরিচালক। দার্জিলিংয়ে তাঁর নতুন সিনেমার শুটিং নিয়ে জিটিএ-র চিফ এগজিকিউটিভর সঙ্গে আলোচনা করেন অনুরাগ।
আরও খবরদ্রুত শুরু হবে নিউ মার্কেট সংস্কারের কাজ: বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন ফিরহাদ

নতুন এই ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে, অনুরাগের ছবিতে জুটি বাধবেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। অনুরাগ বসু (Anurag Basu) জানান, বরাবর পাহাড় ভীষণ কাছে টানে, উত্তরের সৌন্দর্য্য উপভোগ করে শুটিং করতে ভালবসেন অভিনেতা অভিনেত্রীরা। বৈঠক শেষে অনিত থাপা জানান, দার্জিলিংকে আমরা সিনেমার শুটিংয়ে দেশের অন্যতম গন্তব্য হিসেবে তুলে ধরতে চাই। এটা তো প্রমাণিত যে, পাহাড় শান্ত থাকলে পর্যটনের পাশাপাশি অন্য সুযোগও আসবে।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...