Tuesday, March 31, 2026

বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিজেপির সমালোচনায় সরব ফিরহাদ 

Date:

Share post:

বিধানসভায় অনুপস্থিতি নিয়ে সোমবার বিজেপিকে তীব্র সমালোচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘রাজ্যের বিরোধীরা শুধুমাত্র দেখনাইতে বিশ্বাস করে, তারা গণতন্ত্রে বিশ্বাস রাখে না।’’ বিধানসভায় বাজেট আলোচনা চলাকালীন বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের কাজ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, কিন্তু এ রাজ্যে বিরোধীরা সরকারের জবাবদিহি চাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।’’ ফিরহাদ আরও বলেন, ‘‘এভাবে চলতে থাকলে ২০২৬ সালে বিরোধী দলনেতার তকমাও হারিয়ে ফেলবে বিজেপি।’’

সোমবার বিধানসভায় কলকাতা সহ গোটা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেট নিয়ে জবাবী ভাষণে ফিরহাদ বলেন, ‘‘কলকাতা সহ ১২৮টি পুরসভার মধ্যে ১২৫টি জায়গায় ১০০ শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছেছে।’’ তিনি রাজ্যের উন্নয়ন কাজের উল্লেখ করে বলেন, ‘‘২০১১ সালের তুলনায় নগরোন্নয়ন বাজেট বৃদ্ধি পেয়েছে ৩.৫৬ গুণ।’’ এছাড়া, তিনি সকল বিধায়কদের কাছে আবেদন করেন, যাতে পানীয় জল অপচয় না হয়।

মন্ত্রীর বক্তব্যের শেষে, পুর ও নগরোন্নয়ন দফতরের ১৩ হাজার ৩৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। এই বাজেট আলোচনায় সরকারের পক্ষে বক্তব্য রাখেন দেবাশীষ কুমার, অপূর্ব সরকার, তাপস চট্টোপাধ্যায়, সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় এবং দেবব্রত মজুমদার।

আরও পড়ুন- গাভাস্করের কাছে নিজের বকা খাওয়ার মুহুর্ত তুলে ধরলেন পন্থ, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...