Tuesday, June 23, 2026

খুলে গেল ভালো মানুষির মুখোশ! সিপিএমের আসল চরিত্র ফাঁস করে দিল তৃণমূল

Date:

Share post:

সিপিএমের স্বরূপ ফের সামনে চলে এল। ভালো মানুষির মুখোশ খুলে গেল ফেসবুকের একটি পোস্টেই। হাজারো সাঁইবাড়ি হোক বলে বিস্ফোরক পোস্ট করে সিপিএম বুঝিয়ে দিল, তারা হিংস্র চেহারা এখনও প্রকট। হার্মাদ সিপিএমের চরিত্র ফাঁস করে তৃণমূল সাফ জানিয়ে দিল, এই সিপিএমকে চিনে রাখুন। তারা এখনও সাঁইবাড়ি-কাণ্ড চাইছেন। শূন্য হয়েও শিক্ষা হয়নি সিপিএমের।

সাঁইবাড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত বিনয় কোঙারের ছবি-সহ পোস্ট করে সিপিএম চাইছে আরও সাঁইবাড়ি হোক। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওই পোস্টের স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই হল সিপিএম। চিনে রাখুন। সাইঁবাড়ির ঘটনায় লাল সেলাম ক্যাপশনে বিনয় কোঙারের ছবি দিয়ে ওই পোস্টে লেখা— কমরেড ৫৫ বছর আগে তুমি যা করেছিলে বেশ করেছিলে। আরও হাজার হাজার সাঁইবাড়ি হোক। বিস্ফোরক পোস্ট যিনি করেছেন তাঁর প্রোফাইলে উল্লেখ রয়েছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট।

৫৫ বছর আগে বাম জমানায় সাঁইবাড়িতে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। সেটা ছিল বাংলার এক কলঙ্কময় অধ্যায়। ১৯৭০ সালের ১৭ মার্চ বর্ধমানে সাঁইবাড়িতে খুন করা হয়েছিল পরিবারের তিন সদস্যকে। নবকুমার সাঁইয়ের চোখ উপড়ে ফেলা হয়েছিল। তাঁর দুই পুত্র মলয় ও প্রণবকেও হত্যা করা হয়েছিল। খুন করা হয়েছিল জিতেন্দ্র রায় নামে এক গৃহশিক্ষককেও। এমনকী ছেলেদের খুন করার পর, তাদের রক্তমাখা ভাত জোর করে খাওয়ানো হয়েছিল মাকে। সেই সাঁইবাড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিল সিপিএম নেতারা।

আরও পড়ুন- বিধানসভায় অনুপস্থিতি নিয়ে বিজেপির সমালোচনায় সরব ফিরহাদ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...