Thursday, June 25, 2026

তৃণমূলের মেগা ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড শান্তনু! কে পাঠালো লিংক? তুঙ্গে চর্চা

Date:

Share post:

ভোটার তালিকা পরিষ্কার করতে শনিবার বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সেই মেগা ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের (TMC) প্রাক্তন সাংসদ তথা সাসপেন্ড হওয়া নেতা ডা. শান্তনু সেন (Santanu Sen)। কীভাবে সাসপেন্ড হওয়া নেতা তৃণমূলের মেগা বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। এখন কে বা কারা শান্তনুকে ভার্চুয়াল বৈঠকের লিংক দিল তা নিয়েই রহস্য। কারণ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) বলছেন, তিনি লিংক দেননি। কে দিয়েছেন তাও জানেন না। আর শান্তনু বলছেন, লিংক না পেলে আমি বৈঠকে যোগ দিলাম কী করে!

আর জি কর আন্দোলনের সময় ডা. শান্তনু সেনের (Santanu Sen) একের পর এক মন্তব্য নিয়ে বিরম্বনার পড়তে হয় তৃণমূলকে। শোকজ করেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে দল। তৃণমূলের দলীয় নিয়মানুযায়ী সাসপেন্ড হওয়া কোনও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মতো শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দলীয় বৈঠকে যোগ দিতে পারেন না। কিন্তু সংবাদমাধ্যমে শান্তনু সেন স্বীকার করেছেন, তিনি শনিবারের বৈঠকে ছিলেন। শান্তনুর দাবি, দলের তরফেই তাঁকে লিংক পাঠানো হয়েছে। “দল না দিলে আমি কীভাবে লিংক পেলাম?”- পাল্টা সওয়াল করেন তিনি।

এ বিষয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, “এখনও সাসপেনশন ওঠেনি। আর আমিও লিংক পাঠাইনি। যাদের পাঠানোর কথা, তারাই পাঠিয়েছে। এর বেশি আমি কিছু জানি না।”

আরও পড়ুন – খুলে গেল ভালো মানুষির মুখোশ! সিপিএমের আসল চরিত্র ফাঁস করে দিল তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...