Friday, April 3, 2026

নরওয়ের সর্বোচ্চ গবেষণার সম্মান গায়ত্রী স্পিভাককে: অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নরওয়ের (Norway) সর্বোচ্চ শিক্ষা-সমাজবিজ্ঞান-আইন-তাত্ত্বিক গবেষণার সম্মানে ভূষিত হলেন প্রবীণ বাঙালি সাহিত্যিক-দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayatri Chakravorty Spivak)। তাঁকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন দরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নে তাঁর অবদানের কথা।

সোশ্যাল মিডিয়া পোস্টে অধ্যাপক গায়ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় অভিনন্দন অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে (Gayatri Chakravorty Spivak)। এ বছর তিনি নরওয়ের হলবার্ক পুরস্কার (Holberg Award) অর্জন করেছেন, যা একটি অন্যতম সর্বোচ্চ মানের সামাজিক ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া পুরস্কার হিসেবে গণ্য হয়। এই সর্বোচ্চ সম্মান লাভ করে তিনি আমাদের গর্বিত করেছেন।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, সাহিত্যের থিওরি ও দর্শনের ক্ষেত্রে অধ্যাপক স্পিভাকের অবদানের জন্য বহুল পরিচিত। কিন্তু আমি ওনার উপর মুগ্ধ বাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দরিদ্র মানুষের জন্য তাঁর দীর্ঘ ও সুদূরপ্রসারী স্বেচ্ছাশ্রমের (voluntary service) জন্য। বাংলা সাহিত্যের সর্বকালের সেরা ধ্রুপদী সাহিত্যগুলিকে (classical literature) ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমার উষ্ণ আন্তরিক অভিনন্দন এই স্বনামধন্য গবেষককে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...