Friday, April 3, 2026

কেন করা হয়েছে আরসিবির নেতা পতিদারকে ? প্রথম ম্যাচে নামার আগে জানালেন বেঙ্গালুরুর এই ক্রিকেটার

Date:

Share post:

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের সামনে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে আরসিবি। আসন্ন মরশুমে বেঙ্গালুরুর নতুন হয়েছেন রজত পতিদার। মনে করা হচ্ছিল , নেতৃত্বের দায়িত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। কিন্তু , সবাইকে চমকে দিয়ে আরসিবির নতুন নেতা হন রজত। তখনই শোনা গিয়েছিল নেতা হতে নাকি রাজি হননি বিরাট। তাই অধিনায়ক করা হয়েছে রজতকে। আর এই নিয়ে এবার মুখ খুললেন বেঙ্গালুরুর উইকেটকিপার জিতেশ শর্মা। জানালেন, বিরাট নাকি নেতা হতে রাজি হননি। তাই দলের নেতা করা হয়েছে রজত পতিদারকে।

এই জিয়ে জিতেশ বলেন, “ সকলে যেদিন খবর পেয়েছে যে পতিদার অধিনায়ক হবে, আমিও সে দিনই জানতে পেরেছি। তবে আগে থেকে একটা ইঙ্গিত ছিল। বিরাট ভাই অধিনায়ক হতে চায়নি।“ এরপরই জিতেশ আরও বলেন, “ আমি জানি না, কেন বিরাট ভাই অধিনায়ক হতে চায়নি। আমি তো ম্যানেজমেন্টের লোক নই। জানতে পারলে জানিয়ে দেব। তিন বছর আগেই বিরাট ভাই নেতৃত্ব ছেড়ে দিয়েছিল। ও হয়তো ভেবেছে, এ বারেও নেতৃত্বের চাপ নেবে না। বিরাট ভাই রাজি না হওয়ায় পতিদারই সবচেয়ে ভাল বিকল্প ছিল। তাই ওকেই অধিনায়ক করা হয়েছে। “

বেঙ্গালুরু এবার তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তালিকায় কোহলি ছাড়া ছিলেন রজত পতিদার ও যশ দয়াল। সেই নিরিখে কোহলির পর পতিদারই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।

আরও পড়ুন- মাস্টার্স লিগ চ্যাম্পিয়ন ভারত, চ্যাম্পিয়ন হয়ে কোটি টাকার পুরস্কার সচিন-যুবরাজদের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...