Monday, March 30, 2026

আলিপুরদুয়ারের আবাসন থেকে উদ্ধার বৃদ্ধার দেহ! তদন্তে পুলিশ, আটক ছেলে

Date:

Share post:

শনিবারের পর থেকে কোনও সাড়াশব্দ নেই। সন্দেহ বাড়ছিলো প্রতিবেশীদের। সোমবার রাতে দুর্গন্ধ বেরোতেই পুলিশ ডাকলেন এলাকাবাসী। আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনের এক আবাসন থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই ছেলেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম সোমালি তিরকি (৬০)। তাঁর ছেলে আবির (Abir Tirki) মায়ের সঙ্গে আলিপুরদুয়ারের চা বাগানে কাজ করতেন। শনিবার দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, বলছেন স্থানীয়রা। তারপর থেকেই সবকিছু কেমন যেন চুপচাপ হয়ে যায়। দুদিন ঘরের কাউকে বাইরে বেরোতে না দেখতে পেয়ে সন্দেহ বাড়তে থাকে, অবশেষে সোমবার রাতে হাসিমারা ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে। যে ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে তার পাশের ঘরেই ছিলেন ছেলে আবির। তাঁকে আটক করা হয়েছে। কীভাবে মহিলার মৃত্যু হল তা স্পষ্ট নয়। পারিবারিক বচস্যার কারণেই কি মাকে খুন করেছে ছেলে, তদন্তে নেমে ইতিমধ্যেই আবিরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...