Saturday, June 20, 2026

চৈত্রের গরম বাড়তেই কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়

Date:

Share post:

আবহাওয়ার ভোলবদল (West Bengal Weather Update), সময়ের আগে গ্রীষ্ম শুরু হতে না হতেই বৃষ্টি ভিজল বাংলা। বসন্তে গলদঘর্ম দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিতে গত রবিবার থেকেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি (thunderstorm) শুরু হয়েছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে চলতি সপ্তাহের উইকেন্ডে সেই সম্ভাবনা আরও বাড়তে চলেছে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সতর্কতাও জারি করা হয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে মঙ্গল ও বুধবার তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও বৃহস্পতিবার থেকে ৩-৪ ডিগ্রি উষ্ণতা কমবে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকী, কালবৈশাখীর (Northwester) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে। তালিকায় রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে। কলকাতায় মেঘলা আকাশের কারণে আজ দিনের তাপমাত্রা নিম্নমুখী। সকালের দিকে শহরতলি সংলগ্ন বিভিন্ন জেলায় মনোরম আবহাওয়া রয়েছে। যদিও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...