Monday, March 30, 2026

নির্বিঘ্নেই আনডকিং, স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে ঘরে ফেরার যাত্রা শুরু সুনীতাদের

Date:

Share post:

দীর্ঘ ৯ মাস মহাশূন্যে কাটানোর পর অবশেষে ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর (Sunita Williams, Butch Wilmore)। ভারতীয় সময় ১০টা ৩৫ মিনিট নাগাদ স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে (SpaceX Crew Dragon capsule) মহাকাশ থেকে পৃথিবীর পথে তাঁদের যাত্রা শুরু হয়েছে বলে NASA সূত্রে জানা গেছে। প্রায় ১৭ ঘণ্টা ধরে যাত্রা করার পর ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডা উপকূলে ওশান স্ল্যাশডাউন (Ocean Slashdown) পদ্ধতির মাধ্যমে পৃথিবীর মাটি ছোঁবেন দুই নভোচর। সব থেকে বেশি চিন্তা শেষ ধাপ অর্থাৎ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করা নিয়ে। যদিও নাসা আত্মবিশ্বাসী, নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারবেন সুনীতা-বুচ (NASA astronauts Sunita Williams, Butch Wilmore )।

আটদিনের সফরে মহাকাশে গিয়ে ন’ মাস ধরে আন্তর্জাতিক স্পেশ স্টেশনে (ISS) আটকে থাকার পর পৃথিবীতে ফিরতে চলেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দুই মহাকাশচারী। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা তার ভিডিও বার্তার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিলেন দীর্ঘদিন পর ঘরে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে নাসা। এদিন প্রথমে হ্যাচ ক্লোজিং এবং তারপর সাড়ে ১০টা নাগাদ আনডকিং প্রক্রিয়া শেষ হয়। এই মুহূর্তে মহাকাশ থেকে ঘরে ফেরার যাত্রায় সুনীতারা।

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...