Wednesday, April 8, 2026

মহাকাশে কীভাবে মলত্যাগ-প্রস্রাব করতেন নভশ্চররা? কেমন ছিল সুনীতাদের ন’মাসের উড়ান

Date:

Share post:

মাত্র আট দিনের জন্য গিয়েছিলেন মহাকাশে। তারপর নয় নয় করে কেটে গিয়েছে ৯ মাস। অবশেষে বুধবার ঘরে ফিরেছেন তাঁরা। এই দীর্ঘকালীন মহাকাশ ভ্রমণে কীভাবে দিন কাটিয়েছেন সুনীতা-বুচরা? প্রাকৃতিক ক্রিয়াকর্ম অর্থাৎ মলত্যাগ ও প্রস্রাব মহাকাশে কীভাবে করতেন তাঁরা?

সাধারণ মানুষের মনে এই প্রশ্ন শুধু আজকের নয়, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দিচ্ছেন। গড়ে উঠেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানে গিয়ে মহাকাশচারীরা গবেষণা করছেন। কিন্তু মহাকাশে তাঁরা কীভাবে মলত্যাগ ও প্রস্রাব করেন? এ জবাব মহাকাশ বিজ্ঞানীরা এর আগেও বহুবার দিয়েছেন। আর কয়েক বছর আগে সুনীতা উইলিয়ামস মহাকাশ ভ্রমণের সময় একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে জল পান করেন, কীভাবে টয়লেট বা বাথরুমে যান ইত্যাদি ইত্যাদি। মহাকাশে স্টেশনে নভোচারীদের জন্য একটি বিশেষ টয়লেটের ব্যবস্থা রয়েছে। তা দেখতে সাধারণ টয়লেটের মতো‌। কিন্তু এটি আদতে একটি ভ্যাকুয়াম টয়লেট। এই ভ্যাকুয়াম টয়লেটে, ত্যাগ করা বর্জ্য ভ্যাকুয়াম বলের সাহায্যে বাতাসের মাধ্যমে ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। মহাকাশচারীরা দাঁড়িয়ে বা বসে সহজেই এই টয়লেট ব্যবহার করতে পারেন।

মহাকাশে প্রস্রাব করার জন্য একটি ভ্যাকুয়াম পাইপ ব্যবহার করা হয়। মহাকাশযানেও এই বন্দোবস্ত থাকে। প্রস্রাব ও মলত্যাগের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে মহাকাশ কেন্দ্র এবং মহাকাশযানে। থাকে মল ও প্রস্রাব সংরক্ষণের ব্যবস্থাও। যা পুনর্ব্যবহারযোগ্য এবং জল হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এছাড়া ওই ভিডিওতে সুনীতা উইলিয়ামস আরও দেখিয়েছিলেন, মহাকাশচারীরা থলিতে থাকা নলের সাহায্যে জল পান করেন। ভাসমান অবস্থায় জল পান করার একটি ভিডিও তিনি পোস্ট করেছিলেন। মহাকাশচারীরা স্নান করেন না, একটি ভেজা কাপড় বা বিশেষ তরল দিয়ে শরীর পরিষ্কার করেন। এভাবেই মহাকাশে দিন যাপন করেছেন নভশ্চররা।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...