Thursday, June 18, 2026

জেলে বসেই হুমকি ‘শাহজাহানের’! ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ

Date:

Share post:

জেলে বসেই না কি হুমকি দিচ্ছেন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল (TMC) নেতা শেখ শাহজাহান! ন্যাজাট থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর। ইডির কাছেও চিঠি লিখেছেন রবিন মণ্ডল (Robin Mandol) নামে ওই ব্যবসায়ী। বসিরহাট পুলিশ (Police) জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে বড় বাজার রয়েছে। অভিযোগ, সেই বাজারটি রয়েছে রবিন মণ্ডলের পরিবারের। শেখ শাহজাহান (Sheikh Shajahan) জোর করে ওই জমি দখল করে নেন বলে অভিযোগ। অভিযোগকারী রবিন মণ্ডলের দাবি, শাহজাহান ঘনিষ্ঠ এক নেতা কিছুদিন আগে তাঁর কাছে আসেন। বলেন, “ভাই কথা বলবে।“ ব্যবসার অভিযোগ, ফোনের ওপারে শাহজানের কণ্ঠস্বর শোনেন তিনি। ‘শাহজাহান’ বলেন, “খুব বাড় বেড়েছিস। বাজার নিয়ে উৎপাত করছিস শুনলাম। তোদের বাড়ি ঘর ভাঙচুর করে উড়িয়ে দেব। পালানোর পথ পাবি না!“ ঘটনার কথা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন রবিন। ন্যাজাট থানাতেও অভিযোগ দায়ের করেছেন।

এদিকে নিজেদের জমি ফেরত পেতে ইডি-সিবিআইয়ের কাছে অভিযোগ করেছে মণ্ডল পরিবার। শাহজাহান (Sheikh Shajahan) মার্কেটে অভিযানও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এখনও সেই বিষয়ে কোনও সুরাহা হয়নি। এরই মধ্যে ‘শাহজাহান’-এর হুমকি ফোন পেয়ে আতঙ্কিত রবিন মণ্ডলরা।
আরও খবর: স্বাস্থ্যে দেশের সেরা বাংলা: বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রীর

কিন্তু প্রশ্ন উঠছে যিনি ফোন করেছিলেন, তিনি কি সত্যি শাহজাহান? বারুইপুর সংশোধনাগারে শাহজাহান ফোন ব্যবহার করছেন কীভাবে? সেই ফোনে ব্যবসায়ীকে হুমকিও দিচ্ছেন! বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহেদি রহমান জানান, অভিযোগ এসেছে। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...