Thursday, June 25, 2026

‘সুনীতা একজন আইকন’, সমাজমাধ্যমে বিশেষ পোস্ট ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) থাকার পর পৃথিবীতে সুরক্ষিতভাবে ফিরতে পেরেছেন সুনীতা উইলিয়ামস-সহ চার মহাকাশচারী (NASA astronauts Sunita Williams, Butch Wilmore, Nick Hague, and Roscosmos cosmonaut Aleksandr Gorbunov)। এরপরই নাসার বিজ্ঞানীদের জন্য শুভেচ্ছা ভালোবাসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।সমাজমাধ্যমে সুনীতাদের সফল প্রত্যাবর্তনের আনন্দে বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)।

বুধবার ভারতীয় সময় রাত সাড়ে তিনটা নাগাদ ফ্লোরিডার সাগরে নির্বিঘ্নে ফ্ল্যাশডাউন পদ্ধতিতে পৃথিবীর মাটি স্পর্শ করেন চার মহাকাশচারী। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রিহ্যাবে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উৎকন্ঠায় জেগেছিল গোটা বিশ্ব। এক্স হ্যান্ডলের পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ ক্রিউ-৯-কে স্বাগত। পৃথিবী আপনাদের অভাব অনুভব করছিল। এটা তাঁদের দৃঢ়তা, সাহস, চেতনা ও উদ্যমের একটা পরীক্ষা ছিল। সুনীতা উইলিয়ামস ও পুরো টিম আমাদের দেখিয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের কী ফল হতে পারে। অজানাকে জানার তাঁদের এই আগ্রহ ও দৃঢ়তা আরও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা জোগাবে। মহাকাশ আবিষ্কারের এই কাজ ক্রমশই নিজের ক্ষমতার সীমা বাড়িয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছে। আর তাকে বাস্তব করার পথে সুনিতা উইলিয়ামস একজন আইকন।’ নাসার নভোচরদের নির্বিঘ্নে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ যাঁরা করেছেন তাঁদেরও শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এক্স হ্যান্ডলে লেখেন, এই মিশনকে সফল ভাবে শেষ করার জন্য নাসা (NASA) শুভেচ্ছা। পৃথিবীতে সবাইকে স্বাগত। ভারতের মেয়ে সুনীতা উইলিয়ামস ও তাঁর সহ নভোচরদের শুভেচ্ছা। ওঁদের অধ্যাবসায়, আত্মত্যাগ, হাল না ছাড়া মনোভাব সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...