Monday, March 30, 2026

৯ মাস পর নির্বিঘ্নে পৃথিবীর মাটিতে সুনীতা-বুচ, উচ্ছ্বসিত মহাকাশ বিজ্ঞানীরা

Date:

Share post:

মহাশূন্য থেকে পৃথিবীর বুকে সফল অবতরণ স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানের (Space X Dragon Aircraft)। ৯ মাস পর পৃথিবীর মাটিতে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর (Sunita Williams & Butch Wilmore)। বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে তিনটা নাগাদ ফ্লোরিডার সাগরে স্প্ল্যাশডাউন প্রক্রিয়ার মাধ্যমে সফল ল্যান্ডিং নাসার (NASA ) দুই মহাকাশচারীর। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ আনডকিং (Undocking) প্রক্রিয়ার পর পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। প্রহর গুনছিল আপামর বিশ্ব। অবশেষে চওড়া হাসি মহাকাশ বিজ্ঞানীদের চোখে মুখে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর আপাতত সুস্থ আছেন দুজনেই তবে এখন প্রথমে পরীক্ষা-নিরীক্ষা এবং তারপর রিহ্যাবে থাকার পর্ব শুরু হবে দুই বিজ্ঞানীর।

৮ দিনের জন্য গিয়ে ২৮৬ দিন মহাকাশে কাটাতে হবে এমন কথা বোধহয় ভাবতে পারেননি দুই নভোচারীও। তাঁরা ISS পৌঁছানোর পরেই জানা যায় স্টারলাইনের মহাকাশযানে হিলিয়াম লিক এবং প্রপালশান স্টিস্টেমের গলদ দেখা দিয়েছে। সেই কারণেই নাসা আর কোনরকমে ঝুঁকি নিতে চাইনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাশূন্য থেকে সুনীতা আর বুচকে ফিরিয়ে আনতে টেসলা কর্তার কাছে সাহায্য চান। সেই মতো প্রস্তুতি শুরু করে স্পেস এক্স। দীর্ঘ প্রতীক্ষার অবসানে ড্রাগন ক্যাপসুল ক্রু নাইনে ১৭ ঘণ্টার যাত্রাপথ পেরিয়ে ঘরে ফিরলেন উইলিয়ামস – উইলমোর। মহাকাশ বিজ্ঞানী তৈরি হলো নয়া ইতিহাস।

 

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...