Wednesday, March 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ন’মাস পর অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী। প্রত্যাবর্তনের মঞ্চে গোল করলেন তিনি। প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল ভারত। জাতীয় দলের কোচ হওয়ার পর এই প্রথম জয়ের স্বাদ পেলেন মানোলো।

২) কলকাতায় আইপিএলের একটি ম্যাচ ঘিরে তৈরি হল জটিলতা। আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের। সিএবিকে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

৩) শুধু অধিনায়ক নন, কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে গুরুত্ব দেবে সহ-অধিনায়ককেও। বুধবারের একটি অনুষ্ঠানে সেটাই স্পষ্ট করে দিল তারা। কেকেআরের নতুন মেন্টর ব্র্যাভো দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন। তিনি বলেন, “সাফল্য পাওয়ার একমাত্র রাস্তা হল খেলাটাকে ভালবাসা। দলের ক্রিকেটারেরা ট্রফি জিততে জানে।

৪) নজির গড়লেন ভারতের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম। স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টনে ভাল পারফরম্যান্সের সুবাদে এসএল ৪ বিভাগের বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সুকান্ত

৫) ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন পরিবার-নীতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিরাট কোহলি। তাঁর দাবি ছিল, বিদেশ সফরে পরিবারের সঙ্গে থাকা খুব স্বাভাবিক ঘটনা। জানা গিয়েছিল, কোহলির ক্ষোভের পর সুর নরম করতে পারে বিসিসিআই। কিন্তু তা নস্যাৎ করে দিয়ে বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া স্পষ্ট করে দিয়েছেন, কোনও নিয়ম বদলাবে না।

আরও পড়ুন- মেসির সই করা জার্সি: আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

 

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...