Sunday, June 21, 2026

মেসির সই করা জার্সি: আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সুদূর মায়ামি থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য সই করা জার্সি (jersey) উপহার পাঠিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই উপহার বুধবার তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। মেসির উপহার পেয়ে আপ্লুত ফুটবলপ্রেমী বাংলার মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় সেই জার্সির (jersey) ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, বাংলার পাড়ায় ফুটবলে পা ঠেকানো আর ৫ জনের মতোই আমার শিরা দিয়েও ফুটবলের আবেগ। আজ সেই আবেগ একটা বিশেষ জায়গা পেল যখন, অন্য কেউ নয় লিওনেল মেসির সই করা জার্সি হাতে পেলাম।

সেই সঙ্গে তিনি লেখেন, ফুটবলের প্রতি ভালবাসা আমাদের সকলকে এক সুতোয় গাঁথে। এবং মেসি (Lionel Messi), ফুটবলের এক শিল্পী, আমাদের সময়ের কিংবদন্তি, যার অনবদ্য শৈলী বাংলাকে মুগ্ধ হয়। এই জার্সিটি (jersey) বাংলা এবং এই অপূর্ব খেলার অবিচ্ছেদ্য সংযোগের প্রতীক।

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...