Tuesday, March 31, 2026

‘পর্নোগ্রাফি’ দেখাকে আইনি ভিত্তি করে বিবাহবিচ্ছদে চাইতে পারেন না স্বামী! পর্যবেক্ষণ মাদ্রাজ হাই কোর্টের

Date:

Share post:

পর্নোগ্রাফি দেখাকে বিবাহবিচ্ছেদের আইনি ভিত্তি হিসেবে ধরা যাবে না! সম্প্রতি এই সংক্রান্ত একটি রায় দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। সমাজে এই বিষয়গুলো অগ্রহণযোগ্য মনে হলেও, আদালত স্পষ্ট করেছে যে এগুলো অপরাধ নয় এবং এগুলির জন্য একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের কাছে আবেদন করতে পারেন না।

এ সংক্রান্ত মামলাটি তামিলনাড়ুর এক ব্যক্তির দায়ের করা, যেখানে তিনি অভিযোগ করেছিলেন যে তার স্ত্রী স্বমেহন করেন এবং পর্নোগ্রাফি দেখেন, যা তিনি ‘নিষ্ঠুরতা’ হিসেবে বিবেচনা করেন। তবে নিম্ন আদালত তার আবেদন খারিজ করে দেয়, এবং পরে তিনি মাদ্রাজ হাই কোর্টে যান।

হাই কোর্টের বিচারক জানান, স্বমেহন কোনওভাবে নিষিদ্ধ নয়, এবং এটি পুরুষদের মতো মহিলাদের জন্যও স্বাভাবিক হতে পারে। বিচারক আরও বলেন, ‘পর্নোগ্রাফির প্রতি আসক্তি অস্বাস্থ্যকর হতে পারে, তবে এটা কখনও বিবাহবিচ্ছেদের ভিত্তি হতে পারে না।’

আদালত এই রায় প্রদান করে নারীর যৌন স্বাধীনতা এবং ব্যক্তিগত গোপনীয়তার উপর আঘাত না করতে আহ্বান জানায়।

আরও পড়ুন – ভাগলপুরে কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাগ্নের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ গেল একজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...