Wednesday, April 1, 2026

শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস! আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট

Date:

Share post:

কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস। আপাতত প্রত্যাহার ব্যাঙ্ক ধর্মঘট। তবে, দাবি পূর্ণ না হলে আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন (UFB) দীর্ঘদিন ধরে ব্যাংকগুলিতে শূন্যপদের সমাধান, পাঁচদিনের কর্ম সপ্তাহ চালু করা, এবং উৎসাহ ভাতা প্রদানসহ একগুচ্ছ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সংগঠনটির অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ আইবিএ-র সঙ্গে তাদের আলোচনায় কোনো সমাধানমূলক সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হবে। যদি তাদের দাবিগুলি পূর্ণ না হয়, তবে আগামী মাসের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- গ্রামীণ সড়ক উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...