Saturday, June 20, 2026

গ্রামীণ সড়ক উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে, এই টাকা মূলত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY) এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল (RIDF) প্রকল্পের আওতায় নির্মিত পুরনো রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে ব্যবহার করা হবে।

এছাড়া, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৫ সালের রাজ্য বাজেটে। এর মধ্যে এক হাজার কোটি টাকা শুধু পুরনো রাস্তাগুলির সংস্কার কার্যক্রমে ব্যয় হবে বলে জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২০ সালে শুরু হয় পথশ্রী প্রকল্প। বর্তমানে, এর দ্বিতীয় পর্বের কাজ চলছে। ২০২৪ সালে, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের অধীনে ১২ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, এবং এই বছর, চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এখন পর্যন্ত, রাজ্য সরকার নিজ রাজকোষ থেকে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণে সফল হয়েছে।

রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামী দিনে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন এবং গ্রামীণ জনগণের সুবিধা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুন – বিধানসভার আসনের টার্গেট ক্রমশ কমাচ্ছেন শুভেন্দু! ভোটের সময় মাইনাসে রান করবে: কটাক্ষ কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...