Saturday, May 30, 2026

বিধানসভার আসনের টার্গেট ক্রমশ কমাচ্ছেন শুভেন্দু! ভোটের সময় মাইনাসে রান করবে: কটাক্ষ কুণালের

Date:

Share post:

আব কি বার/দোসো পার- বিজেপির (BJP) ২০২১-এর এই হুঙ্কার থেমে গিয়েছে অনেক দিন। এখন প্রতিদিনই আসন জয়ের লক্ষ্যমাত্রা কমাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ২০ তারিখ দলীয় নেতা-কর্মীদের ১৮০টি আসনের লক্ষ্য বেঁধে দাওয়া শুভেন্দু, ২১ মার্চ ১৫০টি আসনের টার্গেট দিলেন। এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যে রেটে নামছে তাতে ভোট আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপি।

গত বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করা মোদি-শাহদের ‘আব কি বার/দোসো পার’ স্লোগানের পরেও ১০০-র গণ্ডি পেরতে পারেনি পদ্ম শিবির। বিজেপি পেয়েছিল মাত্র ৭৭ টি আসন। যদিও চার বছরে বিজেপি বিধায়কের সংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে ষাটের ঘরে। সামনের বছর বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে দলীয় সমর্থকদের সামেন টার্গেট বাঁধতে গিয়ে নিজের বলা সংখ্যা নিজেই কমাচ্ছেন শুভেন্দু (Shubhendu Adhikari)। বৃহস্পতিবার তমলুকের সভা থেকে তিনি বললেন, ”পূর্ব মেদিনীপুরের ১৬ আসনেই জিতব, অন্তত ১৮০ হব আমরা।” আর ২৪ ঘণ্টার মধ্যে আরে টার্গেট কমালেন তিনি। শুক্রবার বহরমপুরের দলীয় জনসভায় শুভেন্দু বলেন, তাঁদের লক্ষ্য ১৫০ আসন। অর্থাৎ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আর উগ্র সাম্প্রদায়িক প্রচারের জেরে যে বাংলায় পায়ের তলায় মাটি সরছে তা ভালোই বুঝতে পেরেছেন বঙ্গ বিজেপির নেতা। পরিস্থিতি বুঝে টার্গেট ২০০ থেকে ধাপে ধাপে ১৫০-এ নামিয়েছেন তিনি।

এই নিয়ে তীব্র খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। কটাক্ষ করে তিনি বলেন, এটা হচ্ছেটা কী! এতো ক্রমশ কমছে। কুণাল বলেন, আগের বার দোসো পার বলে চিৎকারের পরে ৭৭ আসন পেয়েছিল। এখন কমে ৬০-৬২-তে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ১৮০ টার্গেট দিয়ে ২৪ ঘণ্টাও কাটেনি শুক্রবার বিরোধী দলনেতা বলছেন ১৫০ আসন পাবেন। এর পরেই খোঁচা দিয়ে কুণাল বলেন, এরকম চললে ভোট আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপি।

Related articles

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...