Saturday, May 16, 2026

দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে টাকার পাহাড় ! কলেজিয়ামের বৈঠকে বদলির সিদ্ধান্ত

Date:

Share post:

দিল্লি হাইকোর্টের( delhi high court) এক বিচারপতির বাড়ির বাংলোয় বুধবার আগুন লেগেছিল। আর সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়েছে উচ্চ আদালতে। জানা গিয়েছে, সেই বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। এই ঘটনায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামও দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। ওই বিচারপতিকে অন্য হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি( justice) যশবন্ত বর্মা শহরে উপস্থিত ছিলেন না এবং তার পরিবারের সদস্যরা দমকল এবং পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি ঘরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেন।

স্থানীয় পুলিশ বাজেয়াপ্ত করে সেই নগদ অর্থ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন এবং সঙ্গে সঙ্গে কলেজিয়ামের একটি সভা ডাকেন। কলেজিয়াম সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় যে বিচারপতি বর্মাকে অবিলম্বে বদলি করা উচিত। তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। এর আগে ২০২১ সালের অক্টোবরে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে বদলি হয়েছিলেন বিচারপতি বর্মা।

রিপোর্টে অবশ্য দাবি করা হয়েছে, কলেজিয়ামের কিছু সদস্য এই গুরুতর ঘটনাকে শুধুমাত্র বদলির মধ্যে সীমাবদ্ধ রাখার পক্ষে ছিলেন না। কলেজিয়ামের বৈঠকে বলা হয়েছিল, বিষয়টি শুধু বদলির মধ্যে সীমাবদ্ধ থাকলে বিচার বিভাগের ভাবমূর্তিতে বিরূপ প্রভাব পড়বে এবং প্রতিষ্ঠানের ওপর আস্থাও কমে যাবে। এই আবহে বিচারপতি বর্মাকে পদত্যাগ করতে বলার প্রস্তাব পেশ করা হয়েছিল। শুধু তাই নয়, যদি জাস্টিস বর্মা পদত্যাগে অস্বীকার করেন, সেক্ষেত্রে এই বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা উচিত প্রধান বিচারপতির।

উল্লেখ্য, ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের দেওয়া অভ্যন্তরীণ তদন্ত পদ্ধতি অনুযায়ী, কোনও বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে প্রধান বিচারপতি প্রথমে বিচারপতির জবাব তলব করবেন। যদি প্রধান বিচারপতিকে সন্তোষজনক উত্তর দিতে না পারেন, সেক্ষেত্রে তিনি একটি তদন্ত প্যানেল গঠন করতে পারেন। যাতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং হাইকোর্টের দু’জন প্রধান বিচারপতি থাকবেন।

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...