Friday, June 26, 2026

প্রেমিকার প্রত্যাখ্যান, নিজের গলায় ছুরি চালিয়ে ‘ভাইরাল’ হতে চাইলেন যুবক! 

Date:

Share post:

প্রেমের সম্পর্কে চিড় ধরেছে, প্রেমিকার প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে নিজের গলায় ছুরি চালালেন যুবক। এই পর্যন্ত পড়ে এটাকে অন্যান্য ব্যর্থ প্রেমিকের ঘটনা বলে মনে হতে পারে। কিন্তু স্থানীয়রা হাওড়ার (Howrah , Domjur) ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করতে গেলে তিনি বলেন, তাঁর এই অবস্থার একটা ছবি মোবাইলে তুলে দিতে যাতে সেটা ভাইরাল করা যায়! হতবাক এলাকার মানুষ। ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ(Domjur police)। গুরুতর অবস্থায় প্রেমিককে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Hospital) ভর্তি করা হয়েছে।

“মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন আমার মোবাইলে। ভাইরাল করব” – নিজেকে ছুরির আঘাতে রক্তাক্ত করার পর ক্রমাগত এই কথাগুলোই আওরে গেলেন প্রেমিক প্রশান্ত সিং রানা। বর্তমানে ডোমজুড়ের জঙ্গলপুরের বাসিন্দা হলেও আসল বাড়ি ঝাড়খন্ডে। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তাঁর মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে। প্রশান্তর মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ, আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে ডোমজুড় থানা (Domjur Police Station)।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...